চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে কুমির আটক
ফরিদপরের চরভদ্রাসন পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকায় জেলেদের বড়শিতে আটকা পড়েছে বিপন্ন প্রজাতির একটি কুমির। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে গোপালপুল ঘাট হতে একটু দুরে কাজী বাড়ি ঘাটের কাছে মাছ শিকারি স্বপন বেপারীর মাছ ধরা হাজারি বড়শিতে কুমিরটি ধরা পড়েছে। কুমিরটি আনুমানিক ৮ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট চওড়া।
এ খবর ছড়িয়ে পড়লে কুমিরটি এক নজর দেখতে নদীর তীরে ভিড় জমান স্থানীয়রা।
মাছ শিকারি স্বপন বেপারী এ প্রতিবেদককে জানান, আমরা কয়েকজন মাছ শিকারি প্রতিদিনের মত আজকেও সকালে পদ্মা নদীর কাজী বাড়ির ঘাটের কাছে পদ্মা নদীতে হাজারি বড়শি দিয়ে মাছ ধরছিলাম। হটাৎ আমাদের মাছ ধরার বরশিতে একটি কুমির আটকা পরে। পরে আমরা কুমিরটিকে উদ্ধার করে কাজি বাড়ির ঘাটে নিয়ে আসি।
তিনি আরো বলেন, কুমিরটিকে উদ্ধার করে আমরা প্রশাসনকে খবর দেই। প্রশাসনের লোকজন কুমিরটিকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার জন্য তাদেরকে খবর দেওয়া হয়েছে।
এব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, আমি সকালে পদ্মা নদীতে জেলেদের বড়শিতে একটি কুমির আটকের বিষয়ে জানতে পারি। তাৎক্ষণিকভাবে কুমিরটির নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।
এছারা কুমিরটিকে হস্থান্তর করার জন্য খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত