কোন কিশোর গ্যাং এর প্রধান যুবলীগ করতে আসবেননা
কোন কিশোর গ্যাং এর প্রধান যুবলীগ করতে আসবেননা বলে সাফ জানিয়ে দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার রাসেল। গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে পৃথক পৃথক স্থানে আওয়ামী যুবলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো
বলেন, আজকের যুবলীগ করতে হলে সুশিক্ষিত ,মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত হতে হবে। যুবলীগের মাধ্যমে জঙ্গি বাদ মুক্ত, মৌলবাদ মুক্ত ওয়ার্ড কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর ৭ নং ওয়ার্ডে নতুন খেলার মাঠে এবং পরবর্তীতে ৮ নং ওয়ার্ডে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে কার্যকরি সদস্য দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, মোঃ সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর আওয়ামী যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় যুগ্ন আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু বলেন, বিএনপি জামাত পরিবারের কোন সদস্যদেরকে যুবলীগের পদ দেওয়া হবেনা। দেশের ক্লান্তি লগ্নে যারা মানুষের পাশে সহযোগিতার হাত না বাড়ায় তাদের যুবলীগের কোন পদ দেওয়া হবেনা। গাজীপুর মহানগরের ৫৭ টি ওয়ার্ডে মাদক মুক্ত,চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত আওয়ামী যুবলীগের কমিটি প্রদান করা হবে বলেও জানান তিনি। পরে অতিথিরা ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে সিভি বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied