ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ৪:৪৭

সবশেষ বিপিএলে খেলা হয়নি এনামুল হক বিজয়ের। এবার ঢাকা লিগে মাঠে নামতে যাচ্ছেন এই ক্রিকেটার। খেলবেন মোহামেডানের হয়ে। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন দলকে চ্যাম্পিয়ন করার কথা।
শুরুতে ঢাকা লিগ নিয়ে অতীতের কথা টেনে বিজয় বলেন, 'আমি ১৭ শেষ করে প্রিমিয়ার লীগে ডাক পাই। কোনোভাবে তারা পছন্দ করে, তাদের উইকেটকিপার একটু কম ছিল। তারপরের থেকে আমি আসলে বড় হতে হতে ২০১২ থেকে একটু বুঝা শিখলাম। ১২-র পরের থেকে আমি লিস্ট এ ক্রিকেটটা খেলা শুরু করি। তখন আবাহনীকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজী-তে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহামেডান অনেক বড় টিম, অনেক বড় টিম।'
'আমি ১০০% চেষ্টা করব (মোহামেডানকে শিরোপা জেতাতে)। আর সাথে আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ঘরোয়া ক্রিকেটে অনেক নামী দামী প্লেয়ার এবং পারফর্ম করে আসছে এবং জাতীয় দলেও তারা ভালো মতো প্রতিনিধিত্ব করছে।'
জাতীয় দলের হয়ে আরো ৫-৭ বছর খেলার কথা জানিয়ে বিজয় বলেন, 'প্রিমিয়ার লিগ সবসময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আল্লাহর রহমত করছে এবং আমি চেষ্টা করছি ভালো করার। এবার একটা বড় চ্যালেঞ্জ আছে আমার টিমকে চ্যাম্পিয়ন করানো। তসেটা যদি করতে পারি, সেরকম অনুযায়ী পারফরম্যান্স করতে পারি, অবশ্যই নির্বাচকরা তো বাইরে রাখবে না আশা করি।'
'আমি এখনো চিন্তা করি আমি ৫-৭ বছর যদি পারফরম্যান্স করতে থাকি আমি জাতীয় দলে খেলা ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরম্যান্স ধরে রাখতে পারি। আরও ৫-৭ বছর তো অবশ্যই জাতীয় দলে খেলতে চাই। সাথে ঘরোয়াতে যেরকম আমার নাম আছে, যেভাবে আমি সম্মানের সাথে খেলি, সেই সম্মানটা বজায় যেন থাকে সেটার চেষ্টা করব সবসময় পারফরম্যান্স দিয়ে।'

 

Aminur / Aminur

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত