ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৫:১৪
 দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উপজেলা পর্যায়ে ২দিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।
 
সোমবার (২৭এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার আবিরুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে ও স্কাউট কমিশনার নুরুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন, পটুয়াখালী -১ আসনের মাননীয় সংসদ সদস্যের পক্ষে জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাফ হোসেন শরীফ, ইউআরসি ইন্সট্রাক্টর খন্দকার জাকির হোসেন। উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
 
এসময় উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খেলোয়াড় বালক বালিকা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য দুদিন ব্যাপী উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা মোট ১০ দল নক আউট পদ্বতিতে খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলা মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক