নাগরপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার সরঞ্জাম ধ্বংস
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ ৬নং ওয়ার্ডে ধলেশ্বরী নদীতে পরিচালিত এ অভিযানে অবৈধ ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী ও আশপাশের ফসলি জমির পাশবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে স্থানীয় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পায়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস করে দেয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “সরকারি বিধিমালা অমান্য করে পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল