ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালকিনিতে কোর্টের রায় পেয়েও জমি দখলমুক্ত করতে পারছেন না বৃদ্ধ!


কালকিনি প্রতিনিধি  photo কালকিনি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৫:১৫

মাদারীপুরের কালকিনিতে আব্দুল মন্নান বেপারীর(৭৬) নামের এক বৃদ্ধ কোর্টের রায় পেয়েও ক্রয়কৃত জমি দখলমুক্ত করতে পারছেন না। তিনি জমি উদ্ধার করতে না পেরে নিরুপায় হয়ে সমাজের বিভিন্ন মানুষের কাছে ন্যায় বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার তো দুরের কথা উলটো হুমকি ধামকির শিকার হচ্ছেন বৃদ্ধ ও তার পরিবার। সোমবার সকালে ভুক্তভোগী সুত্র এতথ্য নিশ্চিত করা হয়েছে। মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার এনায়েতনগর এলাকার বৃদ্ধ আব্দুল মন্নান বেপারীর ১০৯ নং এনায়েতনগর মৌজার এসএ৯৩/ বিআরএস ৭৭২ নং খতিয়ানে এস এ ৬০৬৮, ৬০৬১ যাহার বিআরএস ৮২৪৪, ৮২৪৯ নং দাগে মোট ০,৩৪ শতাংশ জমি রয়েছে। এই জমিতে বসতবাড়িসহ বিভিন্ন ফলজ গাছ রোপন করে  ৫২ বছর আগে থেকে ভোগ দখল করে আসছেন আব্দুল মন্নান ও তার পরিবার।  কিন্ত একই এলাকার হাবিব বেপারী ও কবির বেপারী গংরা মিলে নিজেদের মালিকানা দাবি করে উক্ত ওই জমির কিছু অংশে জোরপুর্বক একটি দো-চালা টিন সেটের ঘর নির্মান করে দখলে নেয়। এবং ওই জমিতে লাগানে প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষ। এসময় তাদের বাধা দিলে বৃদ্ধ আব্দুল মন্নান বেপারী বসতবাড়িতে হামলা চালায় হাবিব বেপারী ও তার লোকজন। পরে নিরুপায় হয়ে বৃদ্ধ আব্দুল মন্নান বেপারী বাদী হয়ে হাবিব বেপারী ও কবির বেপারীকে বিবাদী করে মাদারীপুর কোর্টে একটি মামলা করেন। এ মামলায় আব্দুল মন্নান বেপারী রায় পান। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মন্নান বেপারী বলেন, আমি ৫২ বছর আগে হাবিব বেপারী ও কবির বেপারীর বাবার কাছ থেকে জমি ক্রয় করেছি। কিন্তু তারা আমার জমি দখল করে ঘর নির্মান করেছে। আমি মামলায় রায় পেয়েও জমি দখলমুক্ত করেত গেলে আমাকে হুমকি দিয়ে আসছে। হাবিবের ছেলে ফায়জুল মাদারীপুর জেলার বিএনপির কিছু নেতাদের নাম ভাঙ্গিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। আমার জমির গাছ গেটে নিয়ে গেছে।আমি আমার জমি দখলমুক্তের দাবি জানাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কবীরের স্ত্রী বকুল বেগম জানান, এই জমির মালিক আমরা, তাই আমাগো জমিতে আমরা ঘর তুলেছি। কালকিনিতে থানার উপপরিদর্শক এসআই পল্লব জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ