ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৫:১৭
ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।
সোমবার (২৬ এপ্রিল) দিনগত রাতে সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। জব্দকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানায় প্রশাসন।
অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। এন এস আই-এর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তেল মজুতের তথ্য পাওয়া যায়। 
অভিযানে তেলের অস্তিত্ব পাওয়া গেলেও জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। 
তবে অবৈধভাবে তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে জানায় উপজেলা প্রশাসন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন