ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৫:১৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ক্রীড়া উন্নয়ন ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও, ভারপ্রাপ্ত) আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা অফিসার সামছুরজ্জামান,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও উপজেলা ক্রীড়া কমিটির সদস্য এস এম মহিবুল নঈম সিমন, রোকনুজ্জামান রোকনসহ আরও অনেকে। সভায় বক্তারা উপজেলার ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নতুন প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মতামত ব্যক্ত করা হয়। এছাড়া স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে (ইউএনও ভারপ্রাপ্ত)আমিনুল হক তারেক বলেন, উপজেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নতুন কুঁড়ি স্পোর্টস কমিটির কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত