বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
রাজশাহীর বাঘা থানার চন্ডিপুর এলাকার তিন খুঁটি এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম ও এএসআই রিপন মিয়াসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তি মো. শাহিনুর ইসলাম (৩৮), পিতা মৃত সাইফুল ইসলাম, গ্রাম রাধাকান্তপুর, থানা লালপুর, জেলা নাটোর। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর তিন খুঁটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হলে শাহিনুর ইসলামের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন।
এ ঘটনায় বাঘা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৮, তারিখ: ২৬/০৪/২০২৬)। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী