ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে বাবা-ছেলের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নতুন মোড় : প্রেমের দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে বাবা-ছেলের মৃত্যু


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ১০:৩২

গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় বাবা-ছেলের হত্যাকাণ্ডের নতুন মোড় নিয়েছে। বেরিয়ে এসেছে চঞ্চল্যকর তথ্য। ত্রিভুজ প্রেমের জেরে ছোট ভাইকে হত্যার পর ঘটনাটি দেখে ফেলায় বাবাকেও পরিকল্পিতভাবে রেললাইনে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত বড় ছেলে সাইফুর রহমান সোহান (২৮)-কে গ্রেপ্তার করেছে এবং আদালতে তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা। ঘটনার সূত্রপাত গভীর রাতে, যখন পরিবারের অন্য সদস্যরা ঘুমে অচেতন ছিলেন। সেই সময় বড় ছেলে সাইফুর রহমান সোহান তার ছোট ভাই সাকিব (১৮)-এর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইয়ের হাত ও পায়ের রগ কেটে তাকে অক্ষম করে ফেলে, যাতে সে পালাতে না পারে। এরপর একাধিক আঘাতে নিশ্চিত করা হয় তার মৃত্যু। পুরো ঘটনাটি ঘটে নিঃশব্দে, যাতে বাড়ির অন্য কেউ টের না পায়। ছোট ছেলেকে হত্যার কিছুক্ষণ পরই বাবা সোহেল রানা (৫০) ঘটনাটি দেখে ফেলেন। নিজের এক ছেলের হাতে আরেক ছেলের নির্মম হত্যার দৃশ্য দেখেই তিনিও পরিণত হন দ্বিতীয় শিকারে। অভিযুক্ত সোহান তখন আতঙ্কিত হয়ে একজন সহযোগীকে ডেকে আনে। পরে তারা দুজন মিলে বাবাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে রেললাইনের দিকে নিয়ে যায়। সেখানে তাকে ফেলে রেখে দ্রুত সরে যায়। কিছু সময় পর একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আশপাশের সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে দুই ব্যক্তি একজন দুর্বল মানুষকে ধরে রেললাইনের দিকে নিয়ে যাচ্ছে। পরে তাকে লাইনের ওপর ফেলে রেখে দ্রুত চলে যেতে দেখা যায়। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, ওই ব্যক্তিই ছিলেন সোহানের বাবা সোহেল রানা। প্রথমদিকে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে বাবা ছোট ছেলেকে হত্যা করে আত্মহত্যা করেছেন। তবে সিসিটিভি ফুটেজ প্রকাশের পর ভেঙে পড়ে সেই ধারণা এবং সামনে আসে প্রকৃত ঘটনা। তদন্তে জানা গেছে, পরিবারের এক খালাতো বোনের সঙ্গে বড় ছেলে সোহানের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সেই মেয়ের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তোলে ছোট ভাই সাকিব। বিষয়টি জানাজানি হওয়ার পর দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বড় ভাই বারবার সম্পর্ক বন্ধ করার জন্য সতর্ক করলেও তা অব্যাহত থাকে। ক্রমে এই সম্পর্ক মানসিক চাপ, অপমানবোধ ও ক্ষোভে রূপ নেয়। শেষ পর্যন্ত সেই ক্ষোভ থেকেই ঘটানো হয় নৃশংস হত্যাকাণ্ড যার শিকার হন ছোট ভাই ও বাবা দুজনই। ঘটনার পরদিন রোববার সকালে পুলিশ দুটি লাশ উদ্ধার করে। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সাইফুর রহমান সোহানকে। সোমবার বিকেলে গাজীপুর চিফ জুডিসিয়াল মেট্রোপলিটন আদালতের বিচারক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বায়েজিদ নেওয়াজ। গাজীপুর মহানগর পুলিশের ডিসি (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ জানান, ত্রিভুজ প্রেমের জেরে বড় ভাই একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর তার আচরণ ছিল রহস্যজনক। ফোনকলের সময় ও বক্তব্যের সঙ্গে বাস্তব ঘটনার অসংগতি পাওয়ায় সন্দেহ ঘনীভূত হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক