ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ১০:৩৬

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। সাম্প্রতিক সময়ে দুই দলই ফর্মের তুঙ্গে। হেভিয়েওয়েট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে লুইস এনরিকে জোর গলায় বললেন, পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই।

আজ (মঙ্গলবার) সেমিফাইনালের প্রথম লেগে বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের স্বাগত জানাবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। শেষ ৯ ম্যাচের আটটি জিতে বেশ শক্ত অবস্থানে থেকে পার্ক দে প্রিন্সেসে জার্মানদের মুখোমুখি হবে ফরাসি ক্লাব। ৬ পয়েন্টের ব্যবধানে লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপেও দারুণ ফর্মে, নকআউটে তারা বিদায় করেছে এএস মোনাকো, চেলসি ও লিভারপুলকে।

এবার পিএসজির সামনে বায়ার্ন, যারা টানা ৯ ম্যাচ জিতেছে এবং সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচের ১৬টি জিতেছে। এই মৌসুমে ১২ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ১১টিতে জয় পেয়েছে তারা। একমাত্র হার ছিল নভেম্বরে আর্সেনালের মাঠে। অন্য পরাজয় গত জানুয়ারিতে বুন্দেসলিগায় অগসবার্গের মাঠে।

দারুণ ফর্মে থাকলেও বায়ার্নের চেয়ে পিএসজিকে এগিয়ে রাখছেন এনরিকে। স্প্যানিশ কোচ বললেন, ‘এরা হলো ইউরোপের শীর্ষ দুটি দল। ধারাবাহিকতার দিক থেকে বায়ার্ন সম্ভবত আমাদের চেয়ে কিছুটা এগিয়ে। কারণ তারা মাত্র দুটি ম্যাচ হেরেছে। কিন্তু আমরা যা দেখিয়েছি, তাতে আমাদের চেয়ে কোনো ভালো দল নেই।’

জেতার জন্য আক্রমণে যাওয়ার বিকল্প নেই বললেন এনরিকে, ‘জিততে চাইলে রক্ষণের চেয়ে আক্রমণ বেশি করতে হবে। আমরা জানি সেটা কতটা কঠিন হবে, কিন্তু এখানে আমরা আপস করতে আসিনি–আমরা জিততে চাই।’

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল