বিশ্বকাপের আগে গালের হাড় ভেঙে বিপাকে মদরিচ
বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আগে ক্লাব ফুটবলে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন ফুটবলাররা। তাতে চোটের তালিকাটাও বড় হচ্ছে। অপয়া চোটের কারণে এরই মধ্যে বেশ কয়েকজন তারকা ফুটবলারের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
চোটের তালিকায় সবশেষ যোগ হয়েছে লুকা মদরিচের নাম। এসি মিলানের হয়ে খেলার সময় পাওয়া চোটে মৌসুম শেষ হয়েছে এই ক্রোয়াট মিডফিল্ডারের। সান সিরোর ক্লাবের পক্ষে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারকা ফুটবলারের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
চোট কাটিয়ে মদরিচ কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে কিছু জানায়নি মিলান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্রোয়াট তারকার সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহের মতো সময় লেগে যাবে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। বিশ্বকাপকে সামনে রেখে মদরিচকে নিয়ে আশার কথা জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গালের চোট থেকে পুরোপুরি সুস্থ না হলে বিশ্বকাপে হয়তো সুরক্ষা মাস্ক পরে মাঠে নামতে দেখা যাবে এই ফুটবলারকে।
ইতালিয়ান সিরি’তে গতকাল জুভেন্টাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মিলান। এই ম্যাচেই চোট পান মদরিচ। হেড নিতে গিয়ে প্রতিপক্ষের মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায়, বাঁ দিকের গালের হাড় ভেঙে গেছে মদরিচের। কাল বিলম্ব না করে এরই মধ্যে অস্ত্রোপচারের টেবিলেও বসেছেন তিনি।
মিলানের বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপের আগে মদরিচের সুস্থতা কামনা করা হচ্ছে। তাঁর গালের হাড়ে একাধিক চিড় ধরায় অস্ত্রোপচার করতে হয়েছে। অস্ত্রোপচার সম্পূর্ণ সফলভাবে শেষ হয়েছে।’
Aminur / Aminur
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম
গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল