ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিনামূল্যে আইনি সহায়তায় সচেতনতা বাড়াতে গোপালগঞ্জে নানা আয়োজন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ১২:৩৪

বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে নানা আয়োজনে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি রঙিন র‍্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. সামসুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আরাফাত হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, লিগ্যাল এইড অফিসার শফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল খায়ের ও পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক।
বক্তারা বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের জন্য সরকারি খরচে আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে, যা ন্যায়বিচার প্রাপ্তিকে সহজ করছে। এ সেবা সম্পর্কে আরও বেশি মানুষকে জানাতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। 
এ সময় বিচারক, আইনজীবী, পুলিশ সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে।

Aminur / Aminur

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ