বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পরিদর্শনে, জেলা প্রশাসক
বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নে পোটকাখালি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৫৫ জরাজীর্ণ ভবন পরিদর্শন করছেন বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। সোমবার দুপুর সাড়ে এগারোটার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে, স্কুলের জরাজীর্ণ ভবনের কক্ষগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, সহকারী প্রকৌশলের শ্যামল কুমার গাইন, বরগুনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজ মিয়া, বরগুনা সদর উপজেলার প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার সীমা। বিদ্যালয় পরিদর্শন কালে জরাজীর্ণ ভবনের অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন বরগুনার জেলা প্রশাসক।এবং সেই সাথে এই জরাজীর্ণ স্কুলের ভবন সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। শিক্ষকরা বলেন, এই বিদ্যালয় গরিব অসহায় ও আশ্রয়নের অনেক ছাত্রছাত্রী রয়েছে। জরাজীর্ণ বিদ্যালয় ভবন ভেঙ্গে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান দিতে ব্যাহত হচ্ছে,।এমনকি ঝড়-বৃষ্টি হলে বিদ্যালয় এর ক্লাসরুম গুলো পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বলেন, এই বিদ্যালয়ের সভাপতি ডিসি স্যার রয়েছেন, তার মাধ্যমে আমরা দ্রুত এই বিদ্যালয়ের সংস্কার দেখতে চাই।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ