সন্দ্বীপে সহিংসতা, মাদক ও নৌভাড়া নিয়ে উদ্বেগ: সাংবাদিকদের সাথে আলাউদ্দিন সিকদারের মতবিনিময়
সন্দ্বীপে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলা আমীর ও সন্দ্বীপের সন্তান মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টায় জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে দ্বীপের উন্নয়নে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তবে নির্বাচন পরবর্তী সময়ে কয়েকটি ইউনিয়নে তার দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, ভিন্ন মতের প্রার্থীকে ভোট দেওয়া কোনো অপরাধ নয়। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া সন্দ্বীপ পৌরসভার এক প্রবাসীর পরিবারে ধর্ষন চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের সমালোচনা করে তিনি বলেন, অনুমোদন ছাড়া স্পিডবোট ভাড়া বৃদ্ধি যাত্রীদের ওপর অন্যায় চাপ সৃষ্টি করছে। ভাড়া ২৮০ টাকায় নির্ধারণের দাবি জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সন্দ্বীপে মাদক বিস্তার, অবৈধ মাটি কাটা ও নৌঘাটে সিন্ডিকেটের দৌরাত্ম বেড়েছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন বলে উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবু তাহের। এ সময় জামায়াত নেতা শাহাদাৎ হোসেন, শাহেদ খান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ