বাঘায় দুই অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার
রাজশাহীর বাঘায় আর্থিকভাবে অস্বচ্ছল দশম শ্রেণির দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিতম সরকার ও রুদ্র সরকারকে সোমবার বিকাল ৪টার দিকে তাদের বাড়িতে গিয়ে বই তুলে দেন তিনি।
বই পেয়ে আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রিতম সরকার বলেন, বইয়ের খুব প্রয়োজন হলেও আর্থিক সংকটে বই কিনতে পারছিলাম না। এমন সময় পাশে দাঁড়িয়ে বই দিয়ে সহায়তা করলেন শামীম ভাই। তারা বলেন, তিনি যেন অস্বচ্ছলদের পাশে থাকতে পারেন এ জন্য দোয়া ও শুভকামনা রইলো।
শামীম সরকার বলেন, প্রয়োজনে আমার কাছে কেউ এলে, সহায়তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। প্রয়োজনে আমি নিজে কষ্ট করি, কম খাই, নিজের পছন্দ বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন পূরণে চেষ্টা করি।
তিনি আরও বলেন, ছাত্ররা যখনই ব্যক্তিগত কিংবা সংগঠনের বিষয়ে সহযোগিতার জন্য আসে, আমি সমাধানের চেষ্টা করি, যাতে তারা অনুপ্রাণিত হয় ও সাহস পায়। শুধু ছাত্রই নয়, অসহায়দের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী