আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত
'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এক আলোচনা সভা ও পুষ্টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে মো. নূরে আলম সিদ্দিক বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই।
আমরা অনেক সময় মনে করি দামী খাবার খেলেই পুষ্টি পাওয়া যায়, যা একটি ভুল ধারণা। আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন শাক-সবজি, ফলমূল এবং সুষম খাবারের মাধ্যমেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। সরকারি এই উদ্যোগ তখনই সফল হবে যখন প্রতিটি ঘরে ঘরে পুষ্টির বার্তা পৌঁছে যাবে।
সভাপতির বক্তব্যে ডা. খায়রুল আলম বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য শুধু পেট ভরে খাওয়া নয়, বরং সুষম খাবার গ্রহণ করা জরুরি। বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে মানুষ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছে। পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সঠিক খাদ্য নির্বাচন ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি মুজাহিদ খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট অফিসার মো. এমাদুল হক প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর টেবিলে শোভা পায় দেশি ফল ও সবজি যেমন কলা, তরমুজ, বড়বেল, করলা, লাউ, সজিনা, ঝিঙা (তরাই), পটোল, বরবটি ও পাটের শাক। এছাড়াও পুষ্টির চাহিদা মেটাতে ছিল ডিম, মসুর ডাল, আটা, ভুট্টা ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য উপাদান।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied