ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনে তেল আসার আগেই পথিমধ্যে পাচার; ট্রলি সহ তেলবাহী গাড়ি জব্দ


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ২:১৯

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনে তেল আসার আগেই পথিমধ্যে পাচার; ট্রলি সহ তেলবাহী গাড়ি হাতেনাতে জব্দ করেছে ভোলাহাট থানা পুলিশ। ২৭ এপ্রিল সোমবার দিবাগত রাত পৌণে ২ টার সময় ভোলাহাট উপজেলার স্থানীয় মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা) নামে ইট ভাটায় তেল পাচারকালে তেলবাহী একটি লরি (গাড়ি) হাতেনাতে জব্দ করে ভোলাহাট থানা পুলিশ। যার রেজিস্ট্রেশন চট্রঃ মেট্রো ঢ- ৪১০৮৩০। এসময় তেল পাচারকালে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ডেকে নেওয়া ভোলাহাট উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলার একটি নসিমন (ভুটভুটি), ৪ ট্রলি, ২ টি চার্জার ভ্যান অর্ধ শতাধিক ড্রাম ও জার (জারকিন) করে ভোলাহাট থানা পুলিশ। 

ভোলাহাট থানা কর্তৃক জব্দকৃত একটি চার্জার ভ্যান ছাড়াতে আসা দলদলি উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এক খুচরা তেল ব্যবসায়ী মোসাঃ খতিজা বলেন, গতকাল রাতে ভোলাহাট পাম্পের মালিক আব্দুল লতিবকে ২১ হাজার টাকা অগ্রিম দিয়েছি। কিন্তু তেল পায়নি। এখন তেল নিতে আসা ভ্যানটি থানা থেকে ছাড়াতে থানায় এসছি বললে জানান তিনি।

ভোলাহাট থানায় জব্দকৃত একটি ট্রলির চালক সোহেল মোবাইল ফোনে প্রতিবেদককে জানান, গতকালকে রাত ১২ টার দিকে ভোলাহাট পাম্পের লোকজন ফোন দিয়ে তেল নিতে ডেকেছিল এবং হিরো ভাটাতে আমি গিয়েছিলাম কিন্তু তেল পাওয়ার আগেই ভোলাহাট থানা পুলিশ আমার ট্রলিটা নিয়ে চলে যায়। 

এবিষয়ে মেসার্স হিরো ব্রিক (হিরাে ভাটা) এর মালিক পক্ষ জানান, আমরা কিছু জানিনা আর আমাদের ভাটার নাইট গার্ড ঘুমিয়ে ছিল আর পুলিশ আসার পর তারা জানতে পারে বলে জানান ভাটা কর্তৃপক্ষ। তেলপাচারের বিষয়টি জানতে আত্মগোপনে থাকা মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ০১৭৩৪-০০৩০০৪ মোবাইল নাম্বারে যোগাযোগের চেস্টা করে তাকে পাওয়া যায়নি এবং পাম্পে তালা লাগিয়ে সকল কর্মচারী গাঁ ঢাকা দিয়েছে বলে সরজমিনে গিয়ে দেখতে পাওয়া যায়।

এবিষয়ে ভোলাহাট উপজেলা বিএনপি'র সভাপতি ইয়াজদানী জর্জ বলেন, বিএনপি সরকারকে বিব্রত এবং চরম সংকটে ফেলার জন্য একটা কুচক্রি মহল কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকলের শাস্তি দাবি করেন তিনি। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন বলেন, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক এবং হিরো ভাটার মালিক খোঁদ আওয়ামীলীগ হওয়ায় বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তেলপাচারের মত নিকৃষ্ট কাজটি তারা করেছে। জড়িত সবার কঠোর শাস্তি দাবি করেন তিনি।

এবিষয়ে অতিরিক্ত  পুলিশ সুপার ( গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক বলেন, আমরা তেলবাহী ১ টি লরি (গাড়ি), পাচারের উদ্দেশ্যে আসা ৪ টি ট্রলি ও ২ টি চার্জার ভ্যান সহ কিছু ড্রাম ও জার জব্দ করেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের পাঠানো হবে। কোন কোম্পানির গাড়ি কিংবা কোন তেল তা নিশ্চিত নয় বলে জানান তিনি। তবে যেগুলো তেল ড্রামে আনলোড হয়েছে সেগুলোতে ডিজেল তেল ছিল বলে জানান তিনি। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানাতে না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন

গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা