ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষোভ: বিদ্যুৎ অফিসে বিক্ষুব্ধ জনতার তালা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ২:২২

ভোলার মনপুরা উপজেলায় দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এলাকায় ওয়েস্টার্ন রিনিউএবল এনার্জি (ডব্লিউআরইএল-০১) এর ২৭৯.৫ কিলোওয়াট পিক সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার সময়ে শিক্ষার্থীরা পড়াশোনায় বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রাকিব বলেন,“দেশে এখন এসএসসি পরীক্ষা চলছে। যেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ার কথা, সেখানে আমরা ১ থেকে ২ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছি না। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাপক ক্ষতি হচ্ছে।”

আরেক বাসিন্দা জাকির হোসেন জানান, “গতকাল রাতে মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হয়েছে। বিদ্যুতের এই সমস্যার কারণে আমরা ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করতে পারছি না।”

সিরাজগঞ্জ বাজারের এক দধি ব্যবসায়ী বলেন, “ঠিকমতো বিদ্যুৎ না থাকায় আমার অনেক ক্ষতি হয়েছে। দধি নষ্ট হয়ে গেছে, এমনকি ফ্রিজও নষ্ট হয়ে গেছে। আমরা মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ চাই।”

এ বিষয়ে প্রকল্প পরিচালক এস. এন. কাইয়ুম বাপ্পি বলেন, “আমাদের প্রতিদিন রেজিস্টারে বিদ্যুৎ সরবরাহের হিসাব রাখা হয়। আমাদের বিদ্যুৎ কেন্দ্র সূর্যের আলোতে চার্জের মাধ্যমে চলে। ফলে রোদ না থাকলে সরবরাহে কিছুটা সমস্যা হয়।”
তিনি আরও জানান,
“ব্যাকআপ হিসেবে আমাদের ২৫০ কিলোওয়াটের একটি জেনারেটর রয়েছে। তবে বর্তমানে দেশে ডিজেলের সংকট থাকায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। আমরা সরকারি বিভিন্ন দপ্তরে ডিজেলের জন্য আবেদন করেও পাইনি। বিষয়টি আগে মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি, এখন লিখিতভাবে জানানো হবে।”

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা বলেন,
“বিদ্যুৎ অফিসে তালা দেওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত