আইনি সহায়তা নিশ্চিতের বার্তা নিয়ে মনপুরায় দিবস উদযাপন
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মনপুরা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনপুরার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান অভিজিত সরকার সুব্রত।
সভায় বক্তারা বলেন, প্রতিটি নাগরিকের বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণ, অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান, পারিবারিক কলহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার গুরুত্ব অত্যন্ত অপরিহার্য।
মনপুরা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন রাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোহেল কবির, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেমিম মোল্লা, সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক তুষার কান্তি মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী, শিক্ষক, রাজনীতিবিদ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ