ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভা‌রে সংবাদ প্রকাশের জেরে দেশ টি‌ভির প্রতি‌নি‌ধির উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ৩:২৯

দৈ‌নিক সকা‌লের সময়সহ বি‌ভিন্ন গণমাধ‌্যমে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনসহ গণমাধ্যম কর্মীদের উপর সাভার সাবরেজিস্ট্রার ও তার দলবলের পরিকল্পিত হামলার প্রতিবাদে আজ দুপুরে সাভার মডেল থানার সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক তোফাসানি, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, যমুনা টে‌লি‌ভিশ‌নের আশু‌লিয়া প্রতি‌নি‌ধি মাহফুজুর রহমান নিপু,
ধামরাই রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আদনান হোসেন, সাভার উপ‌জেলা সাংবা‌দিক স‌মি‌তির যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা ও সাংবাদিক আহমেদ জীবন, কাল‌বেলার সাভার প্রতি‌নি‌ধি হুমায়ুন ক‌বির, সাভার প্রেসক্লা‌বের দপ্তর সম্পাদক এমদাদুল হক, সাভার উপ‌জেলা জার্না‌লিস্ট এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি সাদ্দাম হো‌সেনসহ আ‌রো অনেকে।

কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে সাভারের মাদকাসক্ত সাবরেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন সাংবাদিক নেতারা। মানববন্ধন শেষে সাভার মডেল থানা ভব‌নের সামনে দুর্নীতিবাজ মাদকাসক্ত সাভার সাব রে‌জিস্ট্রা‌রের অপসার‌ণের দা‌বি‌তে এক ঘন্টার কলম বিরতি পালন করেন সাংবাদিকবৃন্দ।
উক্ত কর্মসূচীতে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন গণমাধ্যম কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ