শিকারপুরসহ ৫ গ্রামের ১০০০০ মানুষের করুণ চিত্র: রাস্তা নেই, ভোগান্তিতে শিক্ষা ও জীবনযাত্রা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪ নং টগরবন্ধ ইউনিয়নের এর শিকারপুর, কুমুরতিয়া, ইকড়াইল, টিটা ও টিটা পানাইল এই পাঁচটি গ্রামের মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে কাটছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই নেমে এসেছে অস্থিরতা।
যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা
গ্রামগুলোতে এখনো বেশিরভাগ রাস্তা কাঁচা মাটির। কোথাও কোথাও পুরনো ইটের রাস্তা থাকলেও তা চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে রাস্তাগুলো কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে ফলে কোনো যানবাহন চলাচল করতে পারে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে অনেক সময় পথেই বিপদ ঘটে।
স্থানীয়দের দাবি,টিটা ঘাট থেকে নতুন বাজার ও পানাইল থেকে কুমুরতিয়া ঘাট পর্যন্ত একটি পাকা রাস্তা এবং ভাসমান সেতুর স্থানে স্থায়ী ব্রিজ নির্মাণ হলে এই পাঁচ গ্রামের মানুষ বড় ধরনের উপকার পাবে।
নদীভাঙন: স্থায়ী সমাধান নেই
নদীভাঙনে বহু বাড়িঘর বিলীন হয়েছে। কিছু আংশিক স্থানে জিও ব্যাগ ফেলা হলেও তা সাময়িক সমাধান মাত্র। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সামাদ বলেন, “আমরা স্থায়ীভাবে ব্লক নির্মাণ চাই, যাতে ভাঙন বন্ধ হয়।”
শিক্ষা ব্যবস্থার দুরবস্থা
জরিন সেলিনা দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসায় প্রায় ৭০ জন শিক্ষার্থী থাকলেও নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা। মাদ্রাসার ফ্লোর এখনো কাঁচা মাটির, শিক্ষার্থীদের মাটিতে বসেই পাঠ নিতে হয়।
মাদ্রাসার শিক্ষক মোঃ সোহাগ মোল্লা জানান, “ফ্লোর পাকা করা হলে শিশুদের পড়াশোনার পরিবেশ অনেক উন্নত হবে।”
অন্যদিকে, খাইরুন্নেছা মেমোরিয়াল স্কুল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থীরাও ভোগান্তিতে রয়েছে।
দশম শ্রেণীর ছাত্র জরিপ আহমেদ আপন প্রতিদিন দূর পথ পাড়ি দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যায়।
তার সহপাঠী আব্দুল্লাহ জানায়, “আমার সাইকেল নেই, হেঁটে যেতে হয়। বৃষ্টিতে রাস্তা খারাপ হয়ে যায়, অনেক সময় স্কুলে পৌঁছাতে পারি না।রাস্তায় অতিরিক্ত ধুলোবালি হয় জামাকাপড় স্কুলে যাওয়ার আগেই নষ্ট হয়ে যায়”
স্কুলের শিক্ষক মোঃ বদিয়ুর জামান বলেন, “স্কুল মাঠে পানি জমে থাকে, বাউন্ডারি নেই যার ফলে অনেক শিক্ষার্থী টিফিন টাইমে স্কুল থেকে চলে যায়। এছাড়া নৌঘাট বন্ধ থাকলে শিক্ষার্থীরা আসতেই পারে না।”
নৌঘাট ও পরিবহন সংকট
কুমুরতিয় ঘাট দিয়ে পারাপারে নির্ভর করতে হয় স্থানীয়দের। কিন্তু সামান্য বৃষ্টি বা রোদেই ঘাট বন্ধ হয়ে যায়। ফল শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। পুরো পাঁচ গ্রামে মাত্র একটি ভ্যান থাকলেও তা নিয়মিত চলাচল করে না।রয়েছে একটি ঘোড়ার গাড়ি যেটি শুধু ফসল আনা নেওয়ার যোগ্য পাঁচ গ্রামের কৃষকদের ফসল যথাস্থানে নেওয়ার জন্য এটি একমাত্র উপায়।
ব্যবসায়ীদের দুর্দশা
টিঠা নতুন বাজারের ব্যবসায়ী মশিয়ার সরদার জানান, কাশিয়ানী থেকে পণ্য আনতে হলে দীর্ঘ পথ হেঁটে, ভাসমান সেতু পার হয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হয়। এতে খরচ বেড়ে যায় দ্বিগুণেরও বেশি এটি আমাদের বাজারের ১৫০ ব্যবসায়ীর মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “টিঠা ঘাটে একটি ব্রিজ এবং রাস্তাগুলো পাকা করা হলে আমাদের ব্যবসা সহজ হবে।কেননা যানবাহনে চলাচল বাড়বে”
কৃষকদের হতাশা
কৃষক মোহাম্মদ সরোয়াদ মোল্লা বলেন, “যানবাহন নেই, ইটের রাস্তা খারাপ—এ কারণেই আমরা অবহেলিত। কোনো সরকারই আমাদের দিকে তেমন নজর দেয়নি।পুরাতন ইটের রাস্তাগুলো বারবার সংস্কার করা হয় ”
তিনি আরও বলেন, পণ্য আনা-নেওয়ার খরচ বেশি হওয়ায় বাজারে জিনিসপত্রের দামও বেশি পড়ে।
এলাকাবাসীর দাবি
পাঁচ গ্রামের ১০০০০ মানুষের একটাই দাবি
পাকা রাস্তা নির্মাণ
ভাসমান সেতুর স্থলে স্থায়ী ব্রিজ
নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন
পরিশেষে, এলাকাবাসী গণমাধ্যমের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন