চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালি উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
র্যালিটি জেলা জজ আদালতের সামনে থেকে বের হয়ে চক্ষু হাসপাতাল সামনে থেকে পুনরায় জেলা জজ আদালতে এসে শেষ হয়।
র্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন লিগ্যল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ সামছুন্নাহার।
পরে দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে জেলা ও দায়রা জজ বক্তব্যে বলেন, সরকারি খরচে অসহায় লোকদের বিচারিক সহায়তা দেয়া হয় এই বিষয়ে প্রচার প্রচারণা করা হচ্ছে। আইনি সহায়তার বাস্তবিকতা সম্পর্কে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে প্রার্থীকে পরামর্শ দেয়া, বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পূর্বে আপোষ নিস্পত্তি করা সম্ভব এসব বিষয়গুলো সম্পর্কে আরো ধারণা দেয়া। মূলত অসহায় বিচার প্রার্থীদের এসব বিষয়গুলো ব্যাপকভাবে জানানো প্রয়োজন।
তিনি বলেন, জাতীয় আইনগত সহায়তা সংস্থায় চাঁদপুরে যারা জড়িত রয়েছেন, তারা সকালে স্থানীয়ভাবে প্রতিনিধিত্ব করছেন। আপনাদের আত্মীয় স্বজন ও পরিচিতদের মাধ্যমে এসব সুবিধার কথা অসহায় বিচারপ্রার্থীদের কাছে পৌঁছানো সম্ভব। আশাকরি সম্মিলিতভাবে কাজ করলে সরকারের এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে।
জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার মো. আব্দুল আলীম।
এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর রশিদ, বিশেষ পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ বিচার বিভাগের বিচারক, প্যানেল আইনজীবী, বিচারপ্রার্থী সহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইনগত সহায়তা ও উপকারভোগীদের মধ্যে সেমিনারে বক্তব্য দেন মাহমুদা ও ইয়াসমিন বেগম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেব সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাডভোকেট রেহানা ইয়াসমিন কচি ও অ্যাডভোকেট নুরুল হক কমল।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬