ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে মেয়াদ ছাড়া ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরি করায় জরিমানা


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ৪:৫

চাঁদপুর শহরে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন,  মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস,ফ্লোর ক্লিনার ও ভিক্সল  তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান শহরের ৫নম্বর  ঘাট স্ট্যান্ড রোড  এলাকায় অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ না করে টাইলস,ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে চায়না ভ্যারাইটি মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার সম্বলিত প্যাকেট ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মো: খোকন সরকার  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা