ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ জ্বালানি তেল মজুদে সহায়তাকারী এক ব্যবসায়ীকে জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ৪:২৭

যশোরের অভয়নগরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদে সহায়তা করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পরিচালিত অভিযানে শহিদুল ইসলাম (৫৫) নামে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গেট এলাকায় ‘মেসার্স মায়া ফুয়েল অ্যান্ড গ্যাস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি সুন্দলী ইউনিয়নের একটি সার ও কীটনাশকের দোকান থেকে প্রায় এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। তদন্তে ওই তেল অবৈধভাবে মজুদে সহায়তার অভিযোগে শহিদুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। তিনি জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে তিনি আরো বলেন, জ্বালানি তেল মজুদ ও এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ