ভোলায় ৭৩টি খাল পুনঃখননের প্রস্তাব, সেচ সুবিধায় উৎপাদন বাড়বে কয়েকগুণ
ভোলা সদর উপজেলায় দীর্ঘদিন ধরে খাল খনন ও সংস্কারের অভাবে পানি প্রবাহ ব্যাহত হওয়ায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসূমে তীব্র সেচ সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় উপজেলার ৭৩টি খাল খনন, পুনঃখনন ও সংস্কারের প্রস্তাব দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্রস্তাবনা কার্যকর হলে ফসলের উৎপাদন বাড়বে কয়েকগুণ। কৃষি বিভাগ ভোলা পৌরসভাসহ রাজাপুর, ইলিশা, পশ্চিম ইলিশা, বাপ্তা, ধনিয়া, শিবপুর, আলীনগর, চরসামাইয়া, ভেলুমিয়া ও সংলগ্ন চরাঞ্চলের খালগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে একটি প্রতিবেদন পাঠিয়েছে। প্রস্তাবিত কাজের আওতায় মোট ১৩ হাজার ৮৫০ মিটার খাল পুন:খননের পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খালগুলোকে অতি জরুরি, জরুরি ও কম জরুরি-এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২০টি খালকে অতি জরুরি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে দ্রুত কাজ শুরু না হলে কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া ৩৯টি খাল জরুরি এবং ১৪টি খাল কম জরুরি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অতি জরুরি খাল : পৌর বাপ্তা মৌজার আবহাওয়া অফিস রোড সংলগ্ন খাল, ভোলা পৌরসভার ভোলা পৌর খাল, ছোট আলগির পৌরসভার খাল, চরপোটকার সুন্দর খালির খাল, শাহামাদারের তেরো বোয়ালিয়া খাল, কানাইনগরের আন্দির খাল, শুক্কুর মোল্লা খাল, রুহিতার রুহিতা খাল, আলীনগরের মাদ্রাসা বাজার খাল, ভোলার খালের শাখা, বড় চরসামাইয়ার কয়াল বাড়ি খাল, সেকমার সেকমা খাল, ছিফলীর আগারপোল খাল, চর চন্দ্র প্রসাদের গোয়ালিয়া খাল, দারোগা খাল, পশ্চিম চরকালীর শেরে বাংলা খাল, চররমেশের চরকালী খাল, কোড়ালিয়ার গাড়িগাটা খাল, দক্ষিণ বালিয়ার কেড়ামুনিয়া খাল এবং দক্ষিণ বালিয়ার বটতলা জোড় খাল। জরুরি খাল : চর মনসা মৌজার টাঙ্গির খাল, দক্ষিণ রাজাপুরের জোড়া খাল, গুপ্তমুন্সির নবকুমার খাল, এছাকের খাল, গুপ্তমুন্সির খাল, কুমারিয়ার খাল, গজারিয়ার খাল, দক্ষিণ চরপাতার সদর চর খাল, কচ্ছপিয়া খাল, দক্ষিণ চরের আনন্দ দুর্গা খাল, পশ্চিম চরপাতার টাঙ্গির খাল, বাইলা খালি খাল, পশ্চিম পাঙ্গাশিয়ার বোয়াল খালি খাল, টাঙ্গির খাল, পাঙ্গাশিয়ার খন্তা খালি খাল, চরপোটকার আউত্তা খালির খাল, বাপ্তার চাচড়া খাল, চৌদ্দঘর খাল, মধ্য বাপ্তার মুছাকান্দি খাল, সুদরোকান্দি খাল,শাহামাদারের গারিয়াল খাল, ধনিয়ার চেউয়াখালির খাল, নবীপুরের নবীপুর হেতনার খাল, রতনপুরের ভোলা খাল, কালিকীর্ত্তির কালিকীর্ত্তি খাল, শিবপুরের শিবপুর খাল, রতনপুরের রতনপুর খাল, চন্দ্রপ্রসাদের জরঝুরিয়া খাল, নাপ্তার খাল, দারোগা খাল, কুঞ্জপট্টির বাওয়ালী খাল, চর ভেদুরিয়ার হাজির হাট খাল, গজারিয়ার শেকমা গজারিয়া খাল, উত্তর দিঘলদীর রাঢ়ির হাট বাজার খাল, কোড়ালিয়ার বাজার খোলা খাল, কোড়ালিয়ার মন্টু মোল্লা খাল, শান্তির হাট খাল এবং দক্ষিণ বালিয়ার নতুন হাট খাল। কম জরুরি খাল : চর মনসা মৌজার টাঙ্গির খাল, কন্দকপুরের জোড়া খাল, মেদুয়ার টাঙ্গির খাল, চর মনসার মেদুয়া খাল, চর ইলিশার নবকুমার খাল, চর আনন্দের পাটোয়ারীর খাল, দরোগার খাল, পণ্ডিতের খাল, কুঞ্জপট্টির আবদুল্লাহ খাল, চর ভেদুরিয়ার ব্যাংকের হাট খাল, কাঁটাবুনিয়া খাল, হেতনার খাল, চর চটকিমারার চটকিমারা খাল এবং দক্ষিণ বালিয়ার মাতাব্বর বাড়ি খাল।
চিহ্নিত খালগুলোর দৈর্ঘ্য সর্বনিম্ন ৫০ মিটার থেকে সর্বোচ্চ ৬৫০ মিটার পর্যন্ত। দীর্ঘদিন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক খাল ভরাট হয়ে গেছে, কোথাও কোথাও পানিপ্রবাহ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। কৃষি বিভাগের মতে, এসব খাল পুনঃখনন করা হলে বৃহৎ এলাকা সেচ সুবিধার আওতায় আসবে। এতে বোরো ও আমন মৌসূমে ফসল উৎপাদন বাড়বে এবং একই সঙ্গে বর্ষাকালে জলাবদ্ধতা কমে বসতভিটা ও গ্রামীণ অবকাঠামো রক্ষা পাবে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত খালগুলোর অধিকাংশই অতি জরুরি তালিকায় থাকায় দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। সময়মতো উদ্যোগ না নিলে আসন্ন মৌসুমে কৃষকদের ক্ষতির ঝুঁকি বাড়বে। স্থানীয় কৃষকেরা জানান, খালগুলো সচল থাকলে সেচ ব্যয় কমবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।
কিন্তু বছরের পর বছর খালগুলোর অযত্ন ও ভরাট হয়ে যাওয়ার কারণে কৃষিকাজে নেতিবাচক প্রভাব পড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, কৃষকদের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে খাল সংস্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর