ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজারহাটে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন তানজিলা তাসনিম


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ৪:৫৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিস তানজিলা তাসনিম।

 মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, তানজিলা তাসনিম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তাঁর পরিচিতি নম্বর ১৮৭২৯। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত।

রাজারহাটে যোগদানের আগে তিনি রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি কক্সবাজার সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। কক্সবাজারে দায়িত্ব পালনকালে সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠা সংক্রান্ত একটি ঘটনার কারণে তিনি গণমাধ্যমে আলোচিত হন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে তানজিলা তাসনিম রাজারহাট উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব