ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২৬ বিকাল ৫:০

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের প্লে-অফের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ চারে লড়বে পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড ও নতুন দল হায়দরাবাদ কিংসম্যান।

১০ ম্যাচে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পেশোয়ার। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুলতান সুলতানসকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ইসলামাবাদ। ১০ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় মুলতান। 

শেষ রাউন্ডে রাওয়ালপিন্ডিজকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় হায়দারাবাদ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় প্লে-অফে নাম লেখায় তারা।  

আজ থেকে প্লে-অফ পর্ব শুরু হবে। করাচিতে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল-পেশোয়ার ও ইসলামাবাদ। জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। হেরে যাওয়া দল দ্বিতীয় এলিমিনেটরে খেলবে।

২৯ এপ্রিল লাহোরে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে মুলতান ও হায়দরাবাদ। এ ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় এলিমিনেটরে উঠবে। আর হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। পহেলা মে লাহোরে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে লড়বে কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দল এবং প্রথম এলিমিনেটরের জয়ী দল। 

আগামী ৩ মে লাহোরে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। এ ছাড়া পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন নাহিদ, শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। পাশাপাশি রিশাদ খেলেছেন রাওয়ালপিন্ডির হয়ে। 

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল