বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজার বণিক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টায় নবনির্মিত সরকারি ভবনে অনুষ্ঠিত এক সভায় ১৪০ জন সদস্যের স্বাক্ষরিত রেজুলেশনের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোকলেছার রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাবের বিশ্বাস মজিবুর। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সওকত আলী ও কোষাধ্যক্ষ হিসেবে মোঃ মোকছেদুল আলম নির্বাচিত হয়েছেন। বাকি সদস্যদের নাম পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই আংশিক কমিটি গঠন করা হয়। আয়োজকরা জানান, বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি মোকলেছার রহমান বলেন, সমিতির সদস্যরা তাকে যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ভবানীপুর বাজার বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন