ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৮-৪-২০২৬ বিকাল ৫:২২
"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা'সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। টাঙ্গাইলে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীর পূর্বে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। র‍্যালী শেষে জেলা জজ আদালতের সভা কক্ষে 'জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আবদুল মজিদ, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মোশারফ হোসাইন, পারিবারিক আদালতের বিচারক বেগম ফাতেমা জাহান স্বর্ণা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন এফএম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা লিগাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম, আদালতের সরকারি কৌশুলী (পিপি) শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
এ সময় অন্যান্য বিচারক, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনী সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বর্ষসেরা দুইজন প্যানেল আইনজীবীকে পুরস্কৃত করা হয়। বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সরকারি সেবা, যার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হয়। যিনি আর্থিকভাবে অসচ্ছল বা বিশেষ কোনো কারণে (যেমন: পঙ্গুত্ব, সামাজিক বৈষম্য) নিজের খরচ চালিয়ে আইনি লড়াই করতে অক্ষম, তিনি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আবেদন করতে পারেন। জেলা আদালতগুলোতে অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিস থেকে সরাসরি এই সেবা নেওয়া সম্ভব। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত