নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলায় এক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস, মেহেরপুরের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয় গাংনীর জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। স্বাগত বক্তব্য দেন জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানি।
সমাবেশে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর ক্ষমতায়ন, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার ও মাদকবিরোধী কার্যক্রম, গুজব ও অপপ্রচার রোধ, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম ও তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
বক্তারা বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে এসব কর্মসূচির কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied