ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৮-৪-২০২৬ বিকাল ৫:৫৯

প্রায় দেড় ঘণ্টার বৃষ্টির পানিতে হাঁটুপানি কুমিল্লা নগরী। ১৫ বছর আগে কুমিল্লা সিটি করপোরেশনে উন্নতি হওয়ার পরও প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো ভূমিকা রাখেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ । ফলে কয়েক মিলিমিটার বৃষ্টি হলেই তলিয়ে যায় কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক; যার কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে ।
দেশের অন্যতম প্রাচীন পৌর শহর কুমিল্লা ২০১১ সালে সিটি করপোরেশনে উন্নীত হয়েছিল। পরবর্তীতে ২০১২ সালে প্রথম ও ২০১৭ সালে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। দুটি নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি জলাবদ্ধতা নিরসনের থাকলেও দিনে দিনে বাড়ছে এ সমস্যা।
১০ বছর মেয়াদেও কুমিল্লা সিটি করপোরেশনের জলাবদ্ধতার নিষ্কাশন থেকে মুক্তি দিতে পারেননি তিনি। তারপর ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আরফানুল হক রিফাত এবং তাহসিন বাহার সূচনা দুই বছর মেয়রের দায়িত্ব পালন করেন। তারাও জলাবদ্ধতা নিরসনে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি ।

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করলেও এখন বর্তমানে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। গত এক মাস ধরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনি।

মঙ্গলবার সকালে নগরীতে ১০২ মিলিমিটার বৃষ্টি হয়। সকাল  আনুমানিক ৯টা ৫০ থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষসহ স্কুলগ্রামী শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালের প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়, স্টেডিয়াম রোড, টমছমব্রীজ থেকে শিক্ষাবোর্ড, সালাউদ্দিন মোড়, মহিলা কলেজ রোড,ঝাউতলা, বাগিচাগাঁও, ছোটরা, রেইসকোর্স ধর্মপুর, নজরুল এভিনিউসহ অধিকাংশ প্রধান প্রধান সড়ক হাঁটু পরিমাণ পানি দেখা যায়। 

টমছমব্রীজ এলাকা থেকে  রিকশাকে ঠেলে নিয়ে যাচ্ছেন । কুমিল্লা নগরীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন বিল্লাল হোসেন । তিনি জানান, সালাউদ্দিন মোড় এলাকায় অটোরিকশাটি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাটারি অকেজো হয়ে গেছে । তার কাজ করতে প্রায় ২/৩ হাজার টাকা লাগতে পারে।  আর যদি ব্যাটারির সমস্যা হয়ে থাকে তাহলে ১৫ থেকে ২০ হাজার টাকা ।

কুমিল্লা নগরীর চর্থা এলাকার বাসিন্দা কাউসার হাসান বলেন, অপরিকল্পিত নগরায়ন । অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যেখানে সেখানে বাড়ি নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে পানির নিষ্কাশন হচ্ছে না ।‌ এজন্য কুমিল্লা সিটি করপোরেশনকে কঠোর হতে হবে, না হলে অদূর ভবিষ্যতে কুমিল্লা নগরীর মানুষকে বর্ষায় পানিতেই বাস করতে হবে ।

নগরীর বেশিরভাগ সড়ক হাঁটু পানি, জলাবদ্ধতার জন্য কারা দায়ী এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, গত ১৪ বছর কুমিল্লা সিটি করপোরেশন উন্নয়নের নামে লুটপাট হয়েছে । জলাবদ্ধতা নিরসনে তারা কার্যকর কোনো কার্যক্রম করেনি । আমি গত মাসে প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি। ইতিমধ্যে নগরীর রেইসকোর্স খাল এবং কান্দিরপাড় খাল খনন সম্পন্ন করেছি । যে সব জায়গায় জলাবদ্ধতা হচ্ছে সেসব এলাকায় চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুল রহমান বলেন, মঙ্গলবার সকালে কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে । আরো বৃষ্টি হতে পারে ।
নগর বিশ্লেষকরা জানান, বর্ষা আসলেই কুমিল্লা নগরী পানিতে তলিয়ে যায় । এটার জন্য সিটি করপোরেশনের সাবেক দায়িত্বশীল কর্মকর্তারা বা কর্তা ব্যক্তিরা দায়ী । অতীতে সিটি করপোরেশনে শত শত কোটি টাকার কাজ হয়েছে কিন্তু ফলাফল শূন্য ।‌ এজন্য যারাই বর্তমানে দায়িত্বে আছেন বা আসবেন পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা না করলে ভবিষ্যৎ প্রজন্ম জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হবে ।‌

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩

উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে কেসিসির প্রশাসক রয়েছেন মাঠে