নিয়ামতপুরে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় : খাদ্যমন্ত্রী
ধর্মীয় উৎসবে হিন্দু মুসলিম সবাই একাকার হয়ে যায়। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার উৎসব সবার। তাই কি ঈদ, কি পূজা সকল ধর্মীয় উৎসবেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান দেশের সকলে একাকার হয়ে যাই। দেশের সম্প্রীতিকে ধরে রাখতে হলে সকল ধর্মকে সম্মান করতে হবে। আমরা যদি এক অপরকে সম্মান না করি তাহলে ধর্মীয সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালী খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২