ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লোহাগড়ায় ব্যতিক্রমী উদ্যোগ: নরমাল ডেলিভারিতে মা ও নবজাতকের পাশে উপজেলা প্রশাসন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ১২:১৮
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানবিক ও ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়েছে। নরমাল ডেলিভারির মাধ্যমে সুস্থ কন্যা সন্তানের জন্ম দেওয়া এক প্রসূতি মায়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
জানা যায়, কালিয়া উপজেলার শুক্তগ্রামের রকিবুল ইসলামের স্ত্রী নুরি খানমের প্রসববেদনা শুরু হলে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের আন্তরিক সেবা ও দক্ষতায় ২৮ এপ্রিল সকালে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে জান্নাতুল আরোশি।
এই সুখবর পেয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার হাসপাতালে ছুটে যান। তিনি নবজাতকের জন্য একটি বেডসেট এবং মায়ের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে I Love Narailলেখা একটি মগ তুলে দেন—যা মুহূর্তটিকে আরও আনন্দঘন করে তোলে।
উল্লেখ্য, নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জেলার প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করতে একটি বিশেষ প্রকল্প চালু করেছেন, যা ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলতে শুরু করেছে।
প্রসূতি নুরি খানম বলেন, নরমাল ডেলিভারি হয়েছে, আমি ও আমার সন্তান দুজনেই সুস্থ। সচেতন সিদ্ধান্ত নিয়েই এই পথ বেছে নিয়েছি।
লোহাগড়া হাসপাতালের আরএমও ডা. সুরেশ কুমার নন্দী জানান, “নরমাল ডেলিভারির শিশুরা তুলনামূলক বেশি স্বাস্থ্যবান হয়। আমরা সবসময় মায়েদের এ বিষয়ে উৎসাহিত করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, জেলা প্রশাসকের উদ্যোগে চালু হওয়া এ প্রকল্প বাস্তবায়নে আমরা কাজ করছি। ভবিষ্যতে নরমাল ডেলিভারির হার আরও বাড়বে বলে আশা করি।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত