ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ১২:২৮

ভোলার তজুমদ্দিনে কালবৈশাখী ঝড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে বয়ে যাওয়া তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে যায়। ফলে বিদ্যালয়টিতে শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। 
সুত্রে জানা গেছে, উপজেলার বিচ্ছিন্ন চর জহিরউদ্দিনে ৬৩ নং মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মঙ্গলবার বিকালে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে লন্ডবন্ড হয়ে যায়। এসময় স্কুল ঘরের পুরো চাল উপড়ে অন্যত্র নিয়ে ফেলে। এতে বিদ্যালয়ের পুরো আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়। নষ্ট হয় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের পরিবেশ। স্থানীয়দের দাবী দ্রুত সময় স্কুল ঘরটি মেরামত করে ফিরিয়ে আনা হবে শিক্ষার পরিবেশ।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে কালবৈশাখীর ঝড় শুরু হলে আমরা বিদ্যালয় ছুটি দিয়ে দেই।  ঝড়ের সময় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে ঘরের ভেতরের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে শিক্ষাকার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা কামনা করেছেন স্থানীয়রা।

উপজেলা প্রাথমিক শিক্ষা মো. রিয়াজ আলম নয়া দিগন্তকে জানান, ক্ষতিগ্রস্থ স্কুলের ছবি দিয়ে ইমারজেন্সী বরাদ্দ চেয়ে উধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত ক্ষতিগ্রস্থ স্কুলের ঘর মেরামত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

এমএসএম / এমএসএম

নবীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক

শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল

অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ

প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ