কালকিনিতে জুয়া খেলার সময় ৯ জন আটক, নগদ ৬২ হাজার টাকা উদ্ধার
মাদারীপুরের কালকিনি উপজেলায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্যমনি বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-নিবির বেপারী (২৮), মো. রাশেদ জোমাদ্দার (৩৮), নাজমুল খন্দকার (৩২), ফয়সাল সরদার (২২), জহিরুল ইসলাম সরদার (২৫), ইমাম হোসেন (৪২), রুমন সরদার (৩৪), মো. তারেক হোসেন লস্কর (২৬) ও শাহিন সরদার (৩০)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “সমাজে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied