নবীনগরে মাদক ব্যবসার প্রতিবাদে ইউপি সদস্য রক্তাক্ত, শিশুকে অবরুদ্ধ করার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের যশাতুয়া গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তাঁর ১০ বছর বয়সী ছেলেকে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় যশাতুয়া গ্রামের পরানশাহ মাজারসংলগ্ন একটি চা দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত কাজী সাহাব উদ্দিন মামুন (৩৮) রতনপুর ইউনিয়নের সদস্য। তিনি এ ঘটনায় নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশাতুয়া গ্রামের বাসিন্দা কাজী নাজমুল হাসান আখলাক (২৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ইউপি সদস্য সাহাব উদ্দিন তাঁকে এসব কার্যক্রম থেকে বিরত থাকতে বারবার সতর্ক করে আসছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেও বিরোধ ছিল এবং একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার সন্ধ্যায় আখলাক চা দোকানের সামনে দাঁড়িয়ে সাহাব উদ্দিনকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকেন। বিষয়টি জানতে চাইলে একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাহাব উদ্দিনের বাম হাতে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করেন সাহাব উদ্দিন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তাঁর হাতে কয়েকটি সেলাই দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে অভিযুক্ত ব্যক্তি তাঁর ১০ বছর বয়সী ছেলে কাজী হাফিজ উদ্দিনকে ঘরে আটকে রাখেন। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।
কাজী সাহাব উদ্দিন বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied