লোহাগড়ায় মসজিদসহ বিভিন্ন স্থানে চুরি, গ্রামবাসীর মানববন্ধন
নড়াইলের লোহাগড়া উপজেলার ৩ নম্বর শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে চোরের উৎপাত বেড়ে যাওয়ায় এবং চোরদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে চোরদের বিরুদ্ধে কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ দিন কাশিপুর গ্রামের শতাধিক লোকের অংশগ্রহণে প্রায় ঘণ্টাব্যপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, কাশিপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আয়ূব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলামসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৩ নম্বর শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে বিভিন্ন মসজিদ থেকে আইপিএস, ব্যাটারি, মাইক, পানির মটর চুরি অব্যাহত রয়েছে। এছাড়াও গ্রামের বিভিন্ন বসত বাড়ি থেকে গরু, ছাগল, স্বর্ণলংকার, মটর, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল, ব্যাটারিসহ প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র দেদারসে চুরি হচ্ছে। স্থানীয়রা চুরি বন্ধের প্রতিকার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট ধরনা দিলেও তারা এসব চুরির ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নেয়নি। যার জন্য বাধ্য হয়ে চোরদের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছে এলাকাবাসী।
তবে বুধবার দুপুরে, এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষ থেকে চোরদের বিরুদ্ধে লোহাগড়া থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস লোহাগড়া থানা পুলিশের।
এ নিয়ে কথা হয় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান এর সাথে তিনি বলেন, এসব চুরির ঘটনায় ওই এলাকাবাসীর পক্ষ থেকে আগে কোন ধরনের লিখিত অভিযোগ দেয়নি। শুনেছি চোরদের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছেন। তবে চুরির ঘটনায় এখোনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন