কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করেছে। গোপন ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এসময় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়পুর মাঠপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৭ বোতল কোডেইন ফসফেট ও ট্রিপোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ এবং ৮২ বোতল কোডেইন ফসফেট ও ক্লোরফেনিরামিন মেলিয়েট সিরাপ। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied