ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সার ডিলার নিয়োগ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে মেহেরপুরে মতবিনিময় সভা


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৩:১০
বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টনের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি মো. সাইদুল হাসান খান (কেনেডি) ও সাধারণ সম্পাদক মোল্লা তামিম হোসেনের নেতৃত্বে আয়োজিত সভায় জেলার সকল বিএডিসি বীজ ও সার ডিলাররা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন (রতন), সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ উদ্দিন, গাংনী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক মো. শওকত আলী, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সার ডিলার নিয়োগ প্রক্রিয়া ও সার বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও কৃষকবান্ধব করতে নীতিমালা–২০২৫ দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিলারদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার