গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণিল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
আলোচনা পর্বে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. রাশেদুজ্জামান শব্দ সচেতনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোকপাত করেন। এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ পলাশ চন্দ্র সরকার শব্দ দূষণের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, পরিবহন শ্রমিক ও মালিক, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শব্দদূষণ বর্তমানে একটি নীরব কিন্তু মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ
Link Copied