ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বাস খালে পড়ে আহত অন্তত ২০ যাত্রী


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৩:১১
গোপালগঞ্জ–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার মোড়ে (পল্লী বিদ্যুতের পাশে) বুধবার সকাল প্রায় ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে অন্তত ১৮ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
 
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে ঢাকাগামী “ইমাদ পরিবহন” নামের বাসটি দ্রুতগতিতে চলছিল। পথে হঠাৎ একটি টায়ার বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পাশ দিয়ে আরেকটি যানবাহনের চাপ থাকায় বাসটি সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়।
 
প্রত্যক্ষদর্শী কামরুল মোল্লা জানান, বাসটির গতি বেশি থাকায় টায়ার ফেটে গেলে চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।
 
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, বাসের প্রায় সব যাত্রীই কমবেশি আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা গুরুতর।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটে খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। এ বিষয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
 
দুর্ঘটনার পর স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্তে কাজ শুরু করেছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত