ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মনোহরগঞ্জে দেড় মণ ধানের দামে মিলছে এক শ্রমিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডব - দুশ্চিন্তায় কৃষক


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৩:১১
  কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলার ১১ ইউনিয়নে বোরো মৌসুমে জমে উঠেছে ব্যতিক্রমধর্মী শ্রমিকের হাট। এখানে দেড় মণ ধানের সমমূল্যে মিলছে একজন কৃষি শ্রমিক। শ্রমিক সংকট ও ধান কাটার চাপ বাড়ায় স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি দামে শ্রম বিক্রি হচ্ছে। বুধবার  (২৯ এপ্রিল) ভোরে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বাজার,খিল বাজার, লক্ষণপুর বাজার,হাসনাবাদ বাজার, সদর মনোহরগঞ্জ  বাজারে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফুটতেই শত শত কৃষি শ্রমিক কাঁচি ও বার -দড়ি নিয়ে হাজির হয়েছেন। তারা ধান কাটা, বাঁধা, বারে করে বাড়িতে পৌঁছে দেওয়া, ঝাড়াই ও বিচালী খড় শোকানো পারা, দেওয়াসহ নানা কাজে নিয়োজিত হন।শ্রম বিক্রি করতে আসা বগুড়া সোনাতলা গ্রামের আব্দুল জব্বার জানান, সকাল ৬টার দিকে কাজের জন্য তিনি হাটে এসেছেন। বারে করে ধান বহনের জন্য তিনি ১ হাজার ৬০০ টাকা মজুরি চাইছেন, যেখানে অন্য সময়ে একই কাজ ৭০০ টাকায় করতেন।শ্রমিক কিনতে আসা আলাউদ্দিন বলেন,১০ গন্ডা  জমির ধান কেটে  বেঁধে বাড়িতে আনার জন্য তিনি ২০ জন শ্রমিক নিয়েছেন, জনপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা কাজ করবে। 
স্থানীয়দের মতে, প্রায় ১০ বছর ধরে এ উপজেলায়  দূর-দূরান্ত থেকে শ্রমিকরা কাজের সন্ধানে আসেন। ধান চাষি আবুছায়েদ বলেন, একদিন বা এক সপ্তাহের জন্য শ্রমিক কেনা হয় এখানে। বর্তমানে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা দাবি করা হচ্ছে। কয়েকদিন আগেও ৭০০ থেকে ৮০০ টাকায় শ্রমিক নেওয়া হয়েছে।
আরেক কৃষক মফিজুর রহমান বলেন, ধানের দাম কম থাকলেও শ্রমিকের মজুরি বেড়েছে কয়েকগুণ। প্রতি মণ ধান ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হলেও শ্রমিকের মজুরি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এতে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। মাঠে মাঠে কৃষক দের ধান কাটা মাড়াই ঝাড়াই শেষে ধান  ঘরে তোলা ও চাউল তৈরি করার জন্য, সিদ্ধ ও শুকানোর মহোৎসব চলছে। গত তিন দিনের আকস্মিক বৈশাখী ঝড় বৃষ্টিতে লন্ড ভন্ড হয়ে গেছে ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে জমির ফসল। ভেঙ্গে পড়ায় ধানের শীষ পানিতে ডুবে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার বলেন, এ বছর বোরো ধান আবাদ হয়েছে ৯ হাজার ২০০হেক্টর জমিতে। ইতোমধ্যে প্রায় ৪৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। মৌসুমে শ্রমিকের চাহিদা বেশি থাকায় মজুরি বেড়েছে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ