রাজারহাটে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে ৭ গ্রামের প্রায় ১১ হাজার মানুষ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবর্ধন দোলা খালের ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুর রেলিং ও পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মাঝখানের ঢালাই ভেঙে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। পাশাপাশি রেলিং না থাকায় পথচারীদের চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এর পাশে রয়েছে ১২০ পরিবারের একটি আশ্রয়ন কেন্দ্র, যাদের পাড়াপারের ভরসা এই একটি মাত্র সেতু। প্রতিদিন প্রায় ১০ থেকে ১১ হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী,
কৃষক, অটো চলক, ভ্যান চালক ও সাধারণ জনগণ।
স্থানীয়দের অভিযোগ, সেতুটির বেহাল অবস্থার কারণে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে কয়েকজন শিক্ষার্থী সাইকেলসহ পানিতে পড়ে যায়, এর আগেও একটি গরু সেতু থেকে পড়ে মারা গেছে। রেলিং না থাকায় শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়া ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরাও প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন।
এলাকার বাসিন্দা আশরাফুল হক, এরশাদ আলী ও রেহানা বেগম বলেন, প্রায় ৩০ বছর আগে নির্মিত সেতুটির পিলারের সিমেন্ট খসে পড়ছে এবং কাঠামো দুর্বল হয়ে পড়েছে।মাঝখানে গর্ত হয়েছে,ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কৃষিপণ্য বাজারজাত করতেও চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্ব থাকা উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন, সেতুটির সংস্কারের জন্য ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হব।
স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।