ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সালেকের ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ, কাউনিয়ায় মানববন্ধন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৪:২
রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিভাগীয় কমিশনার মোঃ সফিউর রহমানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে কাউনিয়া সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেসক্লাব কাউনিয়ার উপদেষ্টা গোলাম আনসারী আজাদ, কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সারোয়ার আলম মুকুল ,আব্দুল কুদ্দুস বসনীয়া, মিজানুর রহমান মিটুল, প্রেসক্লাব কাউনিয়ার উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, সভাপতি নিতাই রায়, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসলাম খানসহ সাংবাদিক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন, জসিম সরকার, ইব্রাহিম, আসাফ উদ-দ্দৌলা শাহীন, মাইদুল ইসলাম ও আনন্দ প্রমুখ।
বক্তারা রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করে কোনো ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি বাস্তবায়ন না হলে রংপুরের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে