ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে পুলিশ বক্সের সামনেই ১৮ লাখ টাকার সোনা লুট, গ্রেফতার-৪


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৪:২

দিনাজপুরের বিরামপুরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সের সামনে সোয়া আট ভরি সোনা লুটের ঘটনা ঘটেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, ইউপি সদস্যসহ সাতজনের নামে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত লুটের সোনা উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বিরামপুর পৌরশহরের কল্যাণপুর মহল্লার রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালুর ছেলে আশিক, পূর্বপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে আল রেহমান ওরফে অরণ্য, শিমুলতলী মহল্লার লুৎফর রহমানের ছেলে সাগর রহমান ও প্রফেসরপাড়ার মোতালেব হোসেনের ছেলে আরিফুল ইসলাম। এদের মধ্যে আশিক স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।

পলাতক আসামিরা হলেন বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ার সাইফুল ইসলামের ছেলে মো. সানি, রাকিবুল হাসান ওরফে রিফাত এবং উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল রানা। এ ঘটনায় জড়িত সন্দেহে বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিককে প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পথ থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর সুজাপুরের বাসিন্দা ও মিষ্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী মানিক দত্ত তার ব্যবসায়ীর সোনা (আংটি, চেইন, বালা ও নাকফুল) হলমার্ক করতে বিরামপুর গোল্ড হলমার্ক সেন্টারে আসেন। কাজ শেষে তার সহকর্মী সোহেল রানাকে (চালক) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়ির পথে রওয়ানা হন। পথে বিরামপুরের দুর্গাপুর (ঢিবি-শালবাগান) এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশ বক্সের সামনে দুটি মোটরসাইকেলে করে ৯-১০ জন তার পথরোধ করেন।

এসময় তারা অস্ত্র দেখিয়ে মানিক দত্তের প্যান্টের পকেটে থাকা সোয়া ৮ ভরি ওজনের সোনার পাত এবং মোটরসাইকেলচালক সোহেল রানার মানিব্যাগ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ব্যবসায়ীর সোয়া আট ভরি সোনা ডাকাতির মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া সোনা উদ্ধারে অভিযান অব্যহত আছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত