ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৪:১০

১৯ থেকে ৬৯ মিনিট, গোল-পাল্টা গোলে থ্রিলারে রূপ নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল। বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই ৫০ মিনিটের মধ্যে ৯ বার জাল কাঁপিয়েছে। তাদের গোল উৎসবে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস তৈরি হয়েছে।

টানটান উত্তেজনার ম্যাচে ৫-৪ গোলে পিএসজি হারিয়েছে বায়ার্নকে। দ্বিতীয় লেগ জার্মানিতে। আগামী সপ্তাহে নির্ধারণ হয়ে যাবে কারা পাচ্ছে বুদাপেস্টের টিকিট। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে গোল আদায় করবে, সেটা ধারণা করা গিয়েছিল আগেই। হলোও তাই।

পুরো ম্যাচে দুই দল লড়াই করেছে সমানতালে। পরিসংখ্যান বলছে সেরকমই। পিএসজির ১২টি শটের বিপরীতে বায়ার্ন নিয়েছে ১০টি। টার্গেটে বল রাখতে পেরেছিল পিএসজি ৫টি, সবগুলো থেকে হয়েছে গোল। আর ৮টি শট লক্ষ্যে রেখে চারবার জালের দেখা পায় বায়ার্ন। ক্রসবারে দুই দলই একবার করে বল মেরেছে। বায়ার্নের ২৯টি শট ক্লিয়ার করে পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এদিন পাঁচটি গোল করেছে পিএসজি। তাতে চলতি চ্যাম্পিয়ন্স লিগে তাদের গোল ৪৩টি। আর চারটি গোল করে এই আসরে বায়ার্নের পাশে গোল ৪২টি। এক আসরে সর্বোচ্চ ৪৫ গোল করেছিল বার্সেলোনা ১৯৯৯-০০ মৌসুমে। ২০২৪-২৫ মৌসুমেও কাতালানরা করেছিল ৪৩ গোল।  দুইবার এক আসরে চল্লিশের বেশি গোল করেছে বায়ার্নও, এর আগে ২০১৯-২০ মৌসুমে। কিন্তু কোনো আসরে একই সঙ্গে দুটি দল চল্লিশের বেশি গোল করেনি। গতকাল রোমাঞ্চকর ম্যাচে গোল উৎসব করে সেই কীর্তি গড়ে ফেলল বায়ার্ন ও বার্সা।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার