বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী
বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুইজন দাখিল পরীক্ষার্থী। পরীক্ষার হলে গিয়ে,পরীক্ষা দিতে পারলো না, তানভীর,ও ছালছাবিল। তাদের জীবন থেকে ঝরে গেল একটি বছর। বিচারের দাবি সচেতন মহলে।এদায়ভার কে নিবে? এ নিয়ে চঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বেতাগী উপজেলায়।
বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে ছোপখালি জহুর উদ্দিন হাওলাদার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল কাহার সিদ্দিকীর বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া যায়।
ভুক্তভোগী পরীক্ষার্থী তানভীর ও ছালছাবিল,বলেন, প্রিন্সিপাল হুজুর দাখিল পরীক্ষার ফরম ফিলাপ বাবদ আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে।ফরম ফিলাপ না করে আমাদের সাথে প্রতারণা করেছেন প্রিন্সিপাল হুজুর। পরীক্ষার কেন্দ্র থেকে হৃদয় বিধায়ক কষ্ট নিয়ে ফিরে আসা হল আমাদের বাড়ি। জীবন থেকে ঝরে গেল একটি বছর।
কমিটির সদস্য ও স্থানীয়রা,বলেন জলিসা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর ১৪ জন(২০২৬) অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ওই মাদ্রাসার শিক্ষক রুহুল আমিনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময় একই দিনে রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করান অধ্যক্ষ। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন,আমাদের জীবন থেকে যে একটা বছর শেষ হয়ে গেল এর দায়ভার এখন কে নিবে? প্রিন্সিপাল আমাদের কাছ থেকে টাকা নেওয়ার সময় বলেছে তোমরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করবা পাস আমি করিয়ে দেব। তুমি শুধু হলে যাবা আর কিছু লাগবে না।
এদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মোহাম্মদ আবুল কাহার সিদ্দিকী প্রতারণার কথা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে।
প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি, সজল চন্দ্রশীল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন,বিষয়টি আপনার মাধ্যমে জানলাম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ