বগুড়ায় বালুভর্তি ট্রাকে ৮০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার
বালুভর্তি ট্রাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক রবিউল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবির এসআই শামীম আহমেদের নেতৃত্বে বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস স’মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি—মোট ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ট্রাকসহ জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন