ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৪:২৬

আইসিসি ওয়ানডে খেলোয়াড় র‌াংকিংয়ের সবশেষ হালনাগাদ তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ফাস্ট বোলার। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে বড় অবদান রাখেন তাদের পেসাররা।

শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এই সিরিজ জয়ে মোট ১৮ উইকেট নিয়েছেন। তার প্রভাব পড়েছে তাদের র‌্যাংকিংয়ে। ওয়ানডে বোলারের তালিকায় উন্নতি হয়েছে এই পেসত্রয়ীর।

শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম। মুস্তাফিজ ১৪ ধাপ লাফ দিয়েছেন, তার অবস্থান ৪১তম। সিরিজ সেরা নাহিদ ১৬ ধাপ এগিয়ে শীর্ষ পঞ্চাশে। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ৪৮তম স্থানে উঠেছেন তিনি।

ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্য আছে। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ উন্নতি করে ৩২তম এবং লিটন দাস ১৫টি ধাপ এগিয়ে ৬৫তম। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান করে ও ২ উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ যৌথভাবে তিনে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে এই ফরম্যাটের র‌্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়ের উন্নতি হয়েছে। ম্যাচসেরা পারফরম্যান্স করে তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম। পারভেজ হোসেন ইমন তিন ধাপ লাফ দিয়ে ৪০তম। বোলার র‌্যাংকিংয়ে মেহেদী হাসানও তিন ধাপ উন্নতি করেছেন। এখন এই স্পিনার ১৮ নম্বরে। 

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল